ঢাকাTuesday , 29 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কিছু করবে না সরকার

Link Copied!

Obaidul Kaderনিজস্ব প্রতিবেদক : এই পৌর নির্বাচনে ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কিছু করবে না সরকার বলে জানিয়েছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের।
মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘এর আগে আওয়ামী লীগ ৭-৮টা নির্বাচনে হেরেছি। তাতে আকাশ ভেঙ্গে পড়েনি। এবার পৌর নির্বাচনে হারলেও সরকারের পতন হবে না। তাই আমরা কেন দেশে-বিদেশে ইমেজ হারাতে যাবো। সরকার বিব্রত হয় এমন কিছু করতে যাবো না।’
মন্ত্রী বলেন, ‘নির্বাচনে টুকটাক কিছু সমস্যা হয়। এখনো বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। বিরোধী পক্ষ ও সরকারি দলের কিছু অভিযোগ আছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।’
বিএনপির অভিযোগ সম্পর্কে কাদের বলেন, ‘নাশি করা বিএনপির স্বভাব। বিগত নির্বাচনেও তারা একই কাজ করেছে। পরে তারা বিজয়ী হয়েছে। তবে আমরা চাই নির্বাচন সুষ্ঠু হোক।’