ঢাকাTuesday , 29 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৌর নির্বাচন মনিটরিং : বিএনপির ৩ কমিটি

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌর নির্বাচন মনিটরিং করতে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে তিনটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ও দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে মনিটরিং করবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, কেন্দ্রীয়ভাবে সাবির্ক বিষয় মনিটরিং করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি কমিটি।
অন্যদিকে নির্বাচন কমিশন সক্রান্ত বিষয়ে মনিটরিং করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
এছাড়া গণমাধ্যম সক্রান্ত একটি কমিটিও বুধবার মনিটরিং করবে। এ কমিটিতে রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তবে তিন কমিটির কে কোথায় অবস্থান নিয়ে মনিটরিং করবেন সে বিষয়ে কিছুই বলতে পারেননি শায়রুল কবির খান।