ঢাকাMonday , 28 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি সমর্থিত চেয়ারম্যান আ.লীগে

Link Copied!

BNPলক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান মো. আবুল খায়ের আ.লীগে যোগদান করেছেন।
রোববার (২৭ ডিসেম্বর) রাতে কমলনগর উপজেলা যুবলীগ আয়োজিত ‘যুব সমাবেশে’ স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল-মামুনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি ছেড়ে তিনি আ.লীগে যোগদান করেন।
এ সময় কেন্দ্রীয় যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ হোসেন ফারুক, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, জেলা যুবলীগের আহ্বায়ক ছৈয়দ আহাম্মদ পাটওয়ারী, যুগ্ম-আহ্বায়ক একেএম সালাউদ্দিন টিপু, উপজেলা আ.লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজু, পাটারীরহাট ইউপি চেয়ারম্যান একেএম রাশেদ বিল্লাহ, চরফলকন ইউপি চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন, চরকাদিরা ইউপি চেয়ারম্যান আশ্রাফ উদ্দিন রাজু, তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়সল আহম্মদ রতন, উপজেলা যুবলীগ সভাপতি ফজলুল হক সবুজ ও সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্যাহ হিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১১ সালে বিএনপি সমর্থন নিয়ে ইউপি ভোটে নির্বাচিত হওয়া ওই চেয়ারম্যান আ.লীগে যোগদানকালে জানান, বঙ্গবন্ধুর আদর্শ এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে দীর্ঘদিন ধরে করে আসা বিএনপি ছেড়ে তিনি আ.লীগে যোগদান করেছেন। আগামী দিনে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে কমলনগরে আওয়ামী রাজনীতি শক্তিশালী করতে তিনি ভূমিকা রাখার চেষ্টা করবেন।