ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এখন ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে হয় না

Link Copied!

khaledaনিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার বাড়ি-ঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট থেকে ভোটের অধিকার পর্যন্ত দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিএফইউজের (একাংশ) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচনে সারাদেশে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। সবাই যখন দেখেছেন ভোটে ধানের শীষ আছে, উৎসবের আমেজ আরো বেড়ে গেছে। সবাই অপেক্ষা করছেন ধানের শীষে ভোট দেবেন বলে। যতই জরিপ হোক, এসব মিথ্যা জরিপ দিয়ে কিছু হবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি কার্যালয় দখলের অপচেষ্টা করছে। মানুষের ঘর-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠান, অর্থ-সম্পদ সবকিছুই দখল করছে তারা। দেশে এখন আওয়ামী লীগ সন্ত্রাসীরা দখলের মহোৎসব চালাচ্ছে। এমনকি এমনকি ভোটের অধিকারও তাদের দখলে। এখন কাউকে কষ্ট করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হয় না। ঘরে বসে থাকলেও তার ভোট দেয়া হয়ে যায়। কত সহজ হয়ে গেছে এখন সবকিছু!’
এসময় তিনি গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিতে গণমাধ্যম সংস্কারের নামে কালো আইন প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিক নেতা শওকত মাহমুদ, মাহমুদুর মান্না এবং আবদুল সালামকে অনতিবিলম্বে মুক্তি দেয়ারও দাবি জানান খালেদা জিয়া।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা রিয়াজ রহমান, রুহুল আমিন গাজী, কবি আবদুল হাই শিকদার, শওকত মাহমুদের স্ত্রী ফেরদৌসি মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, চেয়ারপারসনের উপদেস্টা ব্যারিস্টার শাজাহান ওমর, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম প্রমুখ।
এছাড়া আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার, জাতীয়তাবাদী যুব আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল বাকী প্রমুখ।