নিজস্ব প্রতিবেদক : ২৭ ডিসেম্বর বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। একেবারেই ঘরোয়াভাবে, হাতেগোনা কয়েকজন নেতাকর্মীর উপস্থিতিতে একটি ছোট্ট কেক কেটে উদযাপন করা হলো এ দিনটি। ছিল না শীর্ষ নেতাদের উপস্থিতি। আর এ উপলক্ষে কোনো কর্মসূচিও নেই!
রোববার সকাল সাড়ে ১১টায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শুধুমাত্র একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কেক কেটে দলের শুভ কামনা করেন। এছাড়া এ উপলক্ষে অন্য কোনো কর্মসূচি নেয়া হয়নি। বিএনপিসহ অন্য কোনো অঙ্গসংগঠনের শীর্ষ নেতা বা কর্মী-সমর্থকদেরও এ সময় দেখা যায়নি। একেবারে নীরবে ছোট্ট একটি কেক কেটে জাসাসের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ ছাড়া ব্যানার, ফেস্টুন থেকে শুরু করে কোনো কিছুই চোখে পড়েনি। সকাল ১০টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার কথা থাকলেও সেখানে সকাল সাড়ে ১১টায় কেক কাটা হয়।

