ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জমে উঠেছে কালকিনি পৌর নির্বাচন

Link Copied!

kalkiniকালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : আর মাত্র  দুই দিন বাকি পৌরসভা নির্বাচনের। তাই নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে নির্বাচনী আমেজে। শেষ মুহূর্তে মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনের প্রচার প্রচারণা সব মিলিয়ে এখন তুঙ্গে। পুরো পৌর শহর ছেয়ে গেছে ব্যানার ও পোস্টারে।
শীতকে উপেক্ষা করে মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা সমান গতিতে এগিয়ে চলছেন তাদের ভোট প্রার্থনার জন্য। দেখা যায় রাত ভোর না হতেই পৌর এলাকার চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন সকল প্রার্থীরা। প্রতিবারের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের প্রচারণায় দেখা গেছে ভিন্ন কৌশল। বিশেষ করে প্রার্থীদের প্রচারণার পক্ষে বেশির ভাগ নির্বচনী এলাকায় ভোট ভিক্ষা করছেন নারী কর্মীরা। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা ঘুরে ঘুরে গ্রামের শিশুদের খুশি করছেন রঙ বেরঙ-এর চকলেট দিয়ে।
এদিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন এবারে নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এনায়েত হোসেন বর্তমানে প্রচারণায় এগিয়ে রয়েছেন। অপর দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী মসিউর রহমান সবুজ, আবুল কালাম আজাদ ও মো. লোকমান সরদার সমান গতিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় কে হচ্ছেন কালকিনির পৌর পিতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌরসভা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন এটি তৃতীয় শ্রেণির পৌরসভা ছিল। বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়েছে। এর আয়তন ৩১ বর্গকিলোমিটার। এতে পুরুষ ভোটারের সংখ্যা ১৪০৫৩, নারী ভোটারের সংখ্যা ১৩৬৫৮ ও মোট ভোটার সংখ্যা ২৭৭১১। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭টি এবং ওয়ার্ড সংখ্যা ৯টি।
এবারে নির্বাচনে মোট ৫ জন মেয়র ও ৮ জন নারী কাউন্সিলর প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। তারা ইতোমধ্যে ভোটারদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে তাদের আকৃষ্ট করছেন।
এরা হলেন- আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো.এনায়েত হোসেন হাওলাদার (নৌকা), সাবেক পৌর প্রশাসক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (জগ), স্বতন্ত্র মেয়র প্রার্থী মসিউর রহমান সবুজ (নারিকেল গাছ), স্বতন্ত্র মেয়র প্রার্থী সরদার মো. লোকমান হোসেন (মোবাইল) ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মো. লুৎফর রহমান (হাত পাখা)।
অপরদিকে নারী কাউন্সিরর প্রার্থীরা হলেন- ৭,৮,৯ নং ওয়ার্ডে মো. চায়না খানম (ভ্যানিটি ব্যাগ), আসমা খাতুন (আঙ্গুর) ও রাজিয়া সুলতানা রেখা (কাচি)। ৪,৫,৬ নং ওয়ার্ডে বিলকিশ বেগম (কাচি) ও হাসিনা বেগম (আঙ্গুর)। ১,২,৩ নং ওয়ার্ডে ফুলমতি বেগম (কাচি), রাশিদা বেগম (ভ্যানিটি ব্যাগ) ও মইফুল বিবি (আঙ্গুর) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়ছেন।