ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাথরঘাটা পৌরসভার সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ

Link Copied!

electionবরগুনা প্রতিনিধি : জেলার পাথরঘাটা পৌরসভার সকল ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পাথরঘাটা পুলিশ।
বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার ৯টি ভোটকেন্দ্র সরেজমিনে তদন্ত করে সকল কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে উপজেলা রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানিয়েছে পুলিশ।
পাথরঘাটা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ জানান, পাথরঘাটা পৌরসভার সকল ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৬টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। সেগুলো হলো- পাথরঘাটা কেএম মাধ্যমিক বিদ্যালয়, বড় পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব পাথরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী জালাল উদ্দিন মহিলা কলেজ ও সুবর্ণা বড়ইতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
এ বিষয়ে পাথরঘাটা পৌরসভা নির্বাচনের রিটানিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, পুলিশের প্রতিবেদন অনুযায়ী নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
পাথরঘাটা পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৪২১ জন। এদের মধ্যে ৫ হাজার ৭০১ জন নারী ও ৫ হাজার ৭২০ জন পুরুষ ভোটার। নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী, ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৩৩ জন সাধারণ কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।