ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পড়ায় বাড়বে বাচ্চার মনযোগ

Link Copied!

readলাইফস্টাইল ডেস্ক : আসছে নতুন বছর। নতুন ক্লাসে নতুন বই পেয়ে সোনামণি একা একাই পড়তে বসবে। ক্লাস টেস্টের আগেও তাকে কেয়ার নেয়া লাগবে না। নিজের তাগিদেই চলবে পড়াশুনা- আহা এমন কল্পনা যদি সত্যি হতো। তবে ছেলেমেয়ের পড়াশুনা নিয়ে মা-বাবার কোনো চিন্তায় থাকতো না।
অনেক ছেলেমেয়ে আছে যারা স্কুলে ভর্তির নাম শুনলেই শুরু করে নানা টালবাহানা। কিছুতেই তাকে পড়তে বসানো যায় না। অথচ তার মধ্যেও বই পড়ার আগ্রহ গড়ে তোলা সম্ভব। সেজন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, শিশুর বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে হবে একদম ছোট থেকে। ছোট্ট শিশুকেও বই পড়ে শোনানো উচিৎ। জন্মগ্রহণের পর থেকেই বাচ্চাদের জ্ঞানের তৃষ্ণা থাকে প্রবল। জন্মগ্রহণের পরপরই বাচ্চারা ভাষা শিখতে শুরু করে।
শুরুতেই আপনি কোন ধরনের বই পড়ে শোনাচ্ছন, তা গুরুত্বপূর্ণ নয়। উপন্যাস বা পত্রিকা যা-ই হোক না কেন পড়তে পারেন। তবে এক্ষেত্রে বাচ্চাদের বই-ই সবচেয়ে ভালো। যেমন, যখন চোর গোপনে বাড়িতে ঢুকতে যাচ্ছে, তখন আপনি এ দৃশ্য বর্ণনা করবেন ফিস ফিস করে। বজ্রপাতের কোনো দৃশ্যের বর্ণনা অবশ্যই জোরে জোরে পড়তে হবে। দৃশ্য অনুযায়ী পড়ার ভঙ্গি ও সুর পরিবর্তন করলে, বাচ্চাদের গল্প শোনার আগ্রহ বাড়বে। এক বছর পর বাচ্চা আপনার পড়া শব্দ মুখস্ত করতে আগ্রহী হবে। বইগুলোর মোড়ক পরিবর্তন করলেও বাচ্চারা তা ঠিকই চিহ্নিত করতে পারে।
বিশেষজ্ঞরা বলেন, আপনার বাচ্চার পড়ার অভ্যাস তৈরি করতে চাইলে প্রতিদিন অন্তত ১৫ মিনিট বাচ্চাকে বই পড়ে শোনান। হাত, মুখ নেড়ে অভিনয় করে বাচ্চাকে শোনান। এটা বাচ্চার মানসিক বিকাশের জন্য অত্যন্ত সহায়ক। বাচ্চাকে জোরে জোরে বই পড়ে শুনালে তারা সহজে শব্দ, ক্রিয়া শব্দ এবং বাক্য শিখতে পারে। এছাড়া আপনার কণ্ঠ থেকে ভালোবাসাও অনুভব করতে পারবে।
স্কুলে যাওয়ার আগে যেসব বাচ্চা বই থেকে যথেষ্ট পাঠ শোনেনি বা নিজেরা পড়েনি, তারা স্কুলে গিয়ে বই পড়তে আগ্রহী হয় না। এটা তাদের পরবর্তী শিক্ষাজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। আর যাদের পড়ার এই অভ্যাস তৈরি হয় আগে থেকেই, তাদের মধ্যে পড়ার প্রবল আগ্রহ দেখা যায়।
এটা তো গেল স্কুলে যাওয়ার আগের প্রস্তুতি। কিন্তু যাদের সে প্রস্তুতি নেই তাদের ক্ষেত্রেও মা-বাবা একই ভূমিকা পালন করতে পারেন। বাচ্চার ক্লাসের বইগুলো থেকে গল্প কবিতা অভিনয় করে, হাত পা নেড়ে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা যায়। তাকে বোঝাতে হবে আপনি খুব মজা পাচ্ছেন এটা পড়ে। আপনাকে অনুকরণ করে সেও চেষ্টা চালাবে। পড়া আত্মস্থ হবে দ্রুত।