ঢাকাFriday , 25 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ৭৯ কেন্দ্রের ৫৪টিই ঝুঁকিপূর্ণ

Link Copied!

EC1চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে ৫টি পৌরসভা নির্বাচনে ৭৯টির মধ্যে ৫৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। ফলে ৩০ ডিসেম্বর নির্বাচনে ওইসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ করা হবে বলে পুলিশ সুপার কার্যালয় জানিয়েছে।
জেলা নির্বাচন অফিস জানায়, ছেংগারচর, মতলব, কচুয়া, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ পৌরসভায় মোট ৪৮টি ওয়ার্ড রয়েছে। ওইসব ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য ৭৯টি কেন্দ্রে ৪শ ৭১টি বুথ স্থাপন করা হবে। এর মধ্যে অস্থায়ী ভোট কেন্দ্র ৮টি এবং অস্থায়ী বুথ ৪৪টি।
৫ পৌরসভায় ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ৪৫ হাজার ৯শ ৬৭ ভোটার। তাদের মাঝে পুরুষ ৭৩ হাজার ৩শ ৮২ জন ও নারী ভোটার ৭২ হাজার ৩শ ৮৫ জন।
সূত্রে জানা যায়, কচুয়া পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রগুলোতে ৫২টি বুথ থাকবে। মোট ভোটার ১৫ হাজার ৬শ’ ৫৫ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৯শ ৩৪ ও নারী ৭ হাজার ৭শ ২১ জন।
মতলব পৌরসভায় ৯টি ওয়ার্ডে ২২টি কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্রগুলোতে ১শ’ ৩১টি বুথ থাকবে। মোট ভোটার ৪০ হাজার ৮শ’ ৬৩ জন। পুরুষ ভোটারের সংখ্যা ২০ হাজার ২শ’ ৬৮ ও নারী ২০ হাজার ৫শ ৯৫ জন।
হাজীগঞ্জ পৌরসভায় ১২টি ওয়ার্ডে ২০টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। বুথ থাকবে ১শ ২৮টি। মোট ভোটার ১৯ হাজার ৬শ ৪৬ জন। পুরুষ ১৯ হাজার ৬শ ৪৬ ও নারী ভোটার ১৮ হাজার ৮শ ১৮ জন।
ছেংগারচর পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৫টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। মোট ৮৫টি বুথে ভোটগ্রহণ করা হবে। মোট ভোটার ২৫ হাজার ৯শ ২০ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৯ ও নারী ১২ হাজার ৯শ ১১ জন।
ফরিদগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৩টি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। মোট বুথ থাকবে ৭৫টি। মোট ভোটার ২৫ হাজার ৬৫ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৭শ ২৫ নারী ভোটার ১২ হাজার ৩শ ৪০ জন।
চাঁদপুরের এ ৫টি পৌরসভায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করতে দৃঢ়প্রতিজ্ঞ জেলা নির্বাচন অফিস। যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করা হবে বলে নির্বাচন অফিস জানিয়েছে।
অপরদিকে, চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ মো. মনিরুজ্জামান জানান, ৫টি পৌরসভার মোট ৭৯টি কেন্দ্র বিপরীতে ৫৪টি গুরুত্বপূর্ণ ও ২৫টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে কেবল ছেংগারচর পৌরসভায় মেয়র পদে ভোটগ্রহণ হচ্ছে না। উচ্চ আদালতের এক আদেশে ছেংগারচরে মেয়র পদে নির্বাচন স্থগিত হয়ে যায়। ফলে এ পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল আলম জর্জ নির্বাচিত হতে আইনগত বাধা নেই বলে তার আইনজীবীরা জানায়।
অপরদিকে, ৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরিক্ষত কাউন্সিলর পদে নির্বাচন হতে যাচ্ছে। ভোটের মাঠে আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন। তবে আ.লীগ ও বিএনপি প্রার্থীদের সঙ্গেই ভোটের লড়াই হবে বলে ভোটাররা জানিয়েছে।