ঢাকাThursday , 24 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া পাকিস্তানি

Link Copied!

tofayelনিজস্ব প্রতিবেদক : বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ‘পাকিস্তানি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেছেন, ‘আজকে যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় তারা মূলত পাকিস্তানি। বেগম খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন তা পাকিস্তানের ভাষা। মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ নিয়ে পাকিস্তান যে ভাষায় কথা বলেছেন খালেদা জিয়া একই ভাষায় কথা বলেছেন। বেগম খালেদা পাকিস্তানি।’
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়াামে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘আইয়ুব খান’ বইটি পড়ার পরামর্শ দিয়ে বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এ প্রবীন নেতা বলেন, ‘ইতিহাস জানতে হলে লেখা পড়া জানতে হবে। আপনি আইয়ুব খানকে নিয়ে তার প্রেস সচিবের লেখা বই “আইয়ূব খান” পড়ুন। তাহলে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন কি না, সে সময় গোলটেবিল বৈঠক আলোচনায় কী কথা হয়েছে তা জানতে পারবেন।’
এসময় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান।
উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে।
তার এ অপ্রাসঙ্গিক মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।