ঢাকাWednesday , 23 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন পরিস্থিতি কূটনীতিকদের জানাল বিএনপি

Link Copied!

BNP Logoনিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের জানিয়েছে বিএনপি।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের বিএনপি নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় ১২টায়।
এ সময় সার্বিক পরিস্থিতি বিদেশিদের সামনে তুলে ধরা হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুর, সুইডেন, নেপাল, কানাডা, জাপানসহ প্রায় ১৪টি দেশের প্রতিনিধি ছাড়াও জাতিসংঘের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, এনাম আহমেদ চৌধুরী, রিয়াজ রহমান, শামসুজ্জামান দুদু, সাবিহ উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য জেবা খান প্রমুখ উপস্থিত ছিলেন।