ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
উপ-পরিচালক আব্দুল গফুরের আকস্মিক ইন্তেকাল

Link Copied!

Gafur Finalনিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র উপ-পরিচালক (প্রশাসন) কৃষিবিদ মো. আব্দুল গফুর আজ মঙ্গলবার সকাল ৯টায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৩ বছর। অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও সদালাপী এই কর্মকর্তা স্ত্রী, এক ছেলে, বন্ধু-বান্ধব, অত্মীয় স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আব্দুল গফুর ১৯৬২ সালের ২ মার্চ টাঙ্গাইল সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে স্নাতক ডিগ্রী অর্জন করেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন তিনি। এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সোচ্চার ছিলেন আব্দুল গফুর; এ জন্য তাকে কারাবরণও করতে হয়। কারান্তরীণ থাকার কারণে শিক্ষাজীবন থেকে একটি বছর নষ্ট হয় তার। এরপর ১৯৮৯ সালে ৮ম বিসিএসে উত্তীর্ণ হয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগদান করেন। সর্বশেষ উপ-পরিচালক পদে যোগদানের পূর্বে সাইট্রাস ডেভেলপমেন্ট প্রজেক্টের উপ প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
তার মৃত্যুতে ডিএই’র মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।