ঢাকাTuesday , 22 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়ার মরণোত্তর ফাঁসি চান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Link Copied!

Mojammelনিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জামেল হক।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান মন্ত্রী। আওয়ামী লীগ নেতা ও সাবেক
মন্ত্রী আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু প্রজন্ম লীগ।
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের সঙ্গে সখ্যতা তৈরি করেছিলেন। তাই তৎকালীন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার থেকে বরখাস্ত করেছিলেন। পরে ভুল বুঝতে পেরে আবেদন জানালে, আবার সেক্টর কমান্ডার হন। স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পর এই জিয়াউর রহমান গোলাম আযমকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেছিলেন। সঙ্গে সঙ্গে যুদ্ধাপরাধীদের এদেশে প্রতিষ্ঠা করেছিলেন। তাই আমি মনে করি, জিয়াউর রহমানকে মরণোত্তর ফাঁসি দেয়া হোক। এটা আজকে জনগণের প্রত্যাশা।
পাকিস্তানের সঙ্গে কুটনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, পাকিস্তান যদি অব্যাহতভাবে তাদের অপকর্মের কথা অস্বীকার করতে থাকে তাহলে বাংলাদেশের সকল মানুষের দাবি অনুযায়ী তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সামনের সংসদ অধিবেশনে পুনর্বিবেচনা করা হবে।
আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ, আব্দুর রাজ্জাকের ছেলে সাংসদ নাহিম রাজ্জাক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বলরাম পোদ্দার।