ঢাকাMonday , 21 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতার স্ত্রীর মৃত্যুতে ফখরুলের শোক

Link Copied!

Fakhrulপাঞ্জেরী ডেস্ক : কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সহধর্মিণী শাহীন জাহান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (সোমবার) সকালে অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে মারা যান শাহীন জাহান চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
দলের যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবীর রিজভীর পাঠানো এক এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরীর স্ত্রী শাহীন জাহান চৌধুরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত হয়েছি।’
মির্জা ফখরুল মরহুমা শাহীন জাহান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।