ঢাকাSaturday , 19 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পৌরসভা দখলে সরকার-ইসি পার্টনারশিপ

Link Copied!

rezbiনিজস্ব প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদগুলো ছিনিয়ে নিতে সরকার ও নির্বাচন কমিশন (ইসি) পার্টনারশিপে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেছেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে-সরকার ও নির্বাচন কমিশন পার্টনারপিপের ভিত্তিতে দেশব্যাপী অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনগুলোতে মেয়রসহ কাউন্সিলর পদগুলো ছিনিয়ে নিতে চাচ্ছে। আওয়ামী সরকারের গেম থিওরির একটাই উদ্দেশ্য হচ্ছে-মাঠে প্রতিপক্ষ না রাখা।’
শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে অভিযোগের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘ক্ষমতাসীন হওয়ার পর থেকে প্রধানমন্ত্রীসহ শাসকদল বিরোধী দলকে গালাগালি করা, নির্মূল করার হুমকি দেয়া যেন একটি প্যাশন। ঝড়-রোদ-বৃষ্টি-গ্রীষ্ম-শীত-বসন্ত আমাদের জাতীয় দিবস যথাক্রমে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, বুদ্ধিজীবি দিবস, ২১ শে ফেব্রুয়ারি এবং বিভিন্ন উৎসবের দিনেও বিরোধী দলের নেতানেত্রীকে কষে গাল দিতে না পারলে যেন প্রধানমন্ত্রীর ঘুম হারাম হয়ে যায়। গালাগালি ও সহিংস সন্ত্রাসের অভিনব আবিষ্কারক তিনি।’
তিনি আরো বলেন, ‘আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে ভোটারবিহীন সরকারের অশুভ তেজারতি জনগণের বুঝতে বাকি নেই। সরকার জনগণের শক্তিতে বিশ্বাস করে না, সেজন্য জবাবদিহিতার প্রয়োজন মনে করে না বলেই এত অভিযোগ, এত অনিয়ম, এত সন্ত্রাস এবং দলীয় ক্যাডারদের দিয়ে সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করতে দ্বিধা করছে না।’
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর সারা দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।