নিজস্ব প্রতিবেদক : পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আগামীকাল শনিবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

