ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতার প্রতীক নৌকাই বিজয়ী হবে

Link Copied!

Nasimসিরাজগঞ্জ প্রতিনিধি : মহান বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার বিজয় হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,‘বিজয়ের মাসে পৌর নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকা অধিকাংশ স্থানেই জয় লাভ করবে।’
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় উত্তর সিরাজগঞ্জের চার ইউনিয়নের সমন্বয়ে প্রস্তাবিত মনসুর নগর থানা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও বিকেলে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বেগম জিয়া অতীতের সব ভূল স্বীকার করে অবশেষে শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটিও একটি রাজনৈতিক চমক।’
তবে নির্বাচনের মাঝপথে খালেদা জিয়া যেন পালিয়ে না যান সে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া তার দল এবং গণতন্ত্রের স্বার্থেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে এসেছেন।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘শেখ হাসিনা উন্নয়নের নেত্রী, সময়পোযোগি ও সাহসী পদক্ষেপের জন্য বিএনপির নেতৃত্বে ২০ দলসহ অন্যান্য রাজনেতিক দলও পৌর নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছেন বর্তমান সরকার গণতান্ত্রিক এবং জনগণের সরকার।’
নিজ নিজ এলাকায় পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
এ সময় শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।