ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাটগ্রামে ১৬ বছর পর ধানের শীষ

Link Copied!

BNP Logoলালমনিরহাট প্রতিনিধি : জেলার পাটগ্রাম পৌরসভা নির্বাচনে ১৬ বছর পর ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়িয়েছে বিএনপি। এর আগে ২০০১ সালে সংসদীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয় বিএনপি। এরপর থেকে যত নির্বাচন হয়েছে, তাতে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থীরাই অংশ নিয়ে আসছিলেন।
বহু বছর পর ধানের শীষ প্রতীক নিয়ে দলীয় প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। এবারের নির্বাচনে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন।
মোস্তফা সালাউজ্জামান অভিযোগ করে বলেন, ‘নির্বাচনী প্রচার শুরু হতে না হতেই প্রচারকর্মীদের নানাভাবে হয়রানী শুরু হয়েছে। লাগানো পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। প্রচারের ব্যবহৃত মাইকিংও বন্ধ রাখতে আল্টিমেটাম দিয়েছে সরকারদলীয় ক্যাডাররা। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।’
তিনি আরো জানান, গত পৌর নির্বাচনে বিএনপি থেকে তিনজন প্রার্থী মেয়র পদে নির্বাচন করেছিলেন। কিন্তু তখন নির্বাচন ছিল নির্দলীয়। ওই সময় তিনি মাত্র ২৯ ভোটে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী সমশের আলীর কাছে হেরে যান। চলতি পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক তাকে সাফল্য এনে দেবে বলে মনে করেন তিনি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন,‘দীর্ঘ দেড় দশক পর পাটগ্রামে ধানের শীষ মার্কায় নির্বাচন করার বিষয়টি দলীয় প্রার্থীর জন্য সহায়ক ভূমিকা রাখবে।’
পাটগ্রাম পৌর বিএনপির সদস্যসচিব মোরশেদ আলম বলেন, ‘২০০১ সালে বিএনপি জোটবদ্ধ হয়। ১৫ বছর পর এখানে ধানের শীষ প্রতীক পেয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা বেশ উজ্জীবিত।’
এদিকে পাটগ্রাম পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি সমশের আলীও আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।