ঢাকাThursday , 17 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতীক নিয়ে মাঠে নেমেছে প্রার্থীরা

Link Copied!

electionব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : প্রার্থিতা প্রত্যাহার আর প্রতীক বরাদ্দের পর আখাউড়া পৌরসভা নির্বাচনের প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে প্রচার অভিযানে নেমেছেন। প্রতীক পাওয়ার আগে থেকেই প্রার্থীরা মাঠে থাকলেও প্রতীক পাওয়ার পর তা আরো বেড়ে গেছে। দিনরাত চলছে অবিরাম ভোটারদের কাছে ছুটে যাওয়া। ভোট প্রার্থনা ছাড়াও চলছে নানান প্রতিশ্রুতি।
আখাউড়া পৌরসভার নির্বাচনী এলাকা ঘুরে জানা যায়, গত ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনের প্রচার অভিযান আরো বেড়ে গেছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রতীক আগে থেকেই নির্ধারণ থাকায় প্রচারে অনেকাংশে এগিয়ে ছিলেন প্রধান দুই দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা। তাই তাদের প্রচারণা অনেকটাই এগিয়ে আছে।
অন্যদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থীরা প্রতীক পাওয়ার আগে থেকে প্রচারণা চালিয়ে গেলেও প্রতীক পাওয়ার পর তাদের প্রচারণা অনেকটা বেড়ে গেছে বলে মনে করছেন তারা।
মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মশিউর রহমান বাবুল বলেন, ‘প্রতীক পাওয়ার আগে আমরা আমাদের প্রচারণা চালিয়ে গেলেও কাউকে আমাদের প্রতীক বলতে পারি নাই। তাই আমরা অনেকটাই পিছনে ছিলাম। এখন প্রতীক পেয়েছি, তাই সবাইকে আমার প্রতীক বলতে পারছি।’
আরেক স্বতন্ত্র প্রার্থী মো. সোহেল ভূঁইয়া জানান, আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা আগে থেকেই ভোটারদের কাছে প্রতীক বলতে পারায় তারা অনেকটাই এগিয়ে আছে।
আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল বলেন, ‘১৪ তারিখ প্রতীক ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামতে পেরেছি। এর আগে শুধুমাত্র উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালিয়ে গেছি।’
উল্লেখ্য, আখাউড়া পৌরসভা নির্বাচনে গত ১৪ ডিসেম্বর সোমবার রিটানিং অফিসার মো. আলা উদ্দিন আল মামুন সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করেন। আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মো. তাকজিল খলিফা কাজল (নোকৗ), বিএনপি মনোনিত প্রার্থী হাজী মো. মন্তাজ মিয়া (ধানের শীষ), মো. সোহেল ভূঁইয়া (নারিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মশিউর রহমান বাবুল (মোবাইল) ও সালাহ উদ্দিন আল হোসাইন চৌধুরী (রেলগাড়ি) প্রতীক পেয়েছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদেরকে প্রতীক দেয়া হয়েছে।