ঢাকাWednesday , 16 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেব্রুয়ারি থেকে মোবাইল ফোন সেটের নিবন্ধন

Link Copied!

Mobileতথ্যপ্রযুক্তি ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাস থেকে মোবাইল ফোনের নিবন্ধনও ( সেটের স্বতন্ত্র নম্বর -আইএমইআই এর নিবন্ধন ) বাধ্যতামূলক করা হচ্ছে।
তিনি আজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের নিরাপত্তা ও স্বস্তির বিষয়টি নিশ্চিত করতে সিম নিবন্ধন ও আইএমইআই নম্বর নিবন্ধন জরুরি। সিম নিবন্ধন শেষ হলে মানুষের অর্ধেক নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা মানুষকে পূর্ণ নিরাপত্তা দিতে চাই। এজন্য আইএমইআই নিবন্ধন করতে হবে। ফেব্রুয়ারিতে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বিটিআরসি।
বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী এসময় উপস্থিত ছিলেন।