নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তরের পরিচালক এ,এফ,এম ফজলুল কাদিরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওয়াটার স্পীডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আশীষ ইসলাম। এক শোকবার্তায় তিনি বলেন, পেশাজীবনে এ,এফ,এম ফজলুল কাদিরের নিরলস পরিশ্রম, কর্মদক্ষতা, কর্মদ্যোগ ও সততা প্রশংসার দাবি রাখে। অধিকন্তু, মানুষ হিসেবে তাঁর সামাজিকতা, অতিথিপরায়ণতা ও সবার সাথে অক্লেশে মেশার মতো দুর্লভ গুণাবলী মরহুমের স্মৃতিকে চিরদিন অমলিন করে রাখবে। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন।

