ঢাকাMonday , 14 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করছে

Link Copied!

rizvi-3নিজস্ব প্রতিবেদক : সরকার এক দিকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করছে, অন্যদিকে স্বাধীনতা ও গণতন্ত্রের অধিকার হরণ করছে। আমরা সেই গণতন্ত্র ও নাগরিক অধিকার ফিরে পাওয়ার লড়াই করে যাচ্ছি।
সোমবার মিরপুরের বুদ্ধিজীবী দিবসে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। ।
রিজভী বলেন, ‘ভয়াবহ অগণতান্ত্রিক স্বৈরশাসনের মধ্য দিয়ে দেশ চলছে। এখন ব্যক্তি স্বাধীনতা বলেতে কোন কথা নেই। কথা বললেই মামলার পর মামলা দেয়া হয়। এজন্য তো ৩০ লক্ষ শহীদ জীবন দেন নাই।’
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
তাদের সঙ্গে ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও।