ঢাকাSunday , 13 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে এখন ‘হাসিনায়ানা’ চলছে

Link Copied!

rezbiনিজস্ব প্রতিবেদক : সরকার পরিকল্পতিভাবে পৌর নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার পায়তারা করছে বলে অভিয়োগ করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপাপ্ত যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘এখন দেশে কেবল একদলীয় শাসনই চলছে না, চলছে হাসিনায়ানা। দেশের ঝালকাটি, নোয়াখালী, ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির দলীয় প্রার্থীদের উপর সরকার সমর্থিতদের হামলা চলমান আছে। মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচনের মাঠে সরকারের কাছ থেকে সেই আচরণ পাওয়া যাচ্ছে না। প্রশাসন বিএনপির প্রার্ধীদের হয়রানি করছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বিকার রয়েছে। এ কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।’
বিএনপির সিনিয়র নেতা এম কে আনোয়ার, খন্দকার মোশারফ হোসেনসহ গ্রেপ্তারকৃত সব নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিও করেছেন দলটির এই নেতা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর হক মিলন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।