ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হত্যা করা হতে পারে তবুও আমরা নির্বাচনে

Link Copied!

Fakhrulনিজস্ব প্রতিবেদক : দলীয় প্রতীকের এই পৌর নির্বাচনকে পুঁজি করে আওয়ামী লীগ জনপ্রিয়তা অর্জন করতে চাইছে। আর এ কারণে তারা বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এমনটাই মন্তব্য করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৌর নির্বাচনে অংশ নেয়ার জন্য নেতাকর্মীদের হত্যা করা হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।
শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘পৌরসভা নির্বাচন ২০১৫ : বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই মন্তব্য করেন ফখরুল। অনুষ্ঠানের আয়োজন করে বিএনপিপন্থি পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচন করে প্রমাণ করা হবে যে, বর্তমান শাসক গোষ্ঠী হচ্ছে জনগণের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল। আমরা এই নীল নকশা বুঝি। আমরা এও জানি যে, এটাই হবে। আমরা জানি এখানে আপনি নির্বাচন করার জন্য কোনো স্বাধীনতা পাবেন না। পদে পদে বাধা দেয়া হবে, গ্রেপ্তার করা হবে। এমনকি হত্যা পর্যন্ত করা হতে পারে। তারপরও আমরা এই নির্বাচনে আছি। আমাদের সামনে তো আর বিকল্প কোনো পথ নেই।’
ফখরুল বলেন, ‘আমরা একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন বিশ্বাস করি। সে জন্যই এ নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচন প্রক্রিয়ার সাথে আমরা অবশ্যই থাকতে চাই।’
বিশ্ব পরিস্থিতি সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিশ্বের সামগ্রিক পরিস্থিতিতে আমি গণতন্ত্রকে দেখতে চাই। বিশ্ব পরিস্থিতিতে গণতন্ত্র ডাবল স্ট্যান্ডার্ড।’
ইরাক, সিরিয়া, মিয়ানমার, আফগানিস্তানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এটাকেও একটা ছুঁতো করে আমাদের জঙ্গিবাদী এবং গণতন্ত্র বিরোধী বলে চিহ্নিত করার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। এই কথাটা সকলের মধ্যে পরিষ্কার ধারণা থাকা উচিৎ যে, নির্বাচন ছাড়া আমাদের বিকল্প পথ নেই। গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের বিকল্প নেই।’
বিরোধী নেতাকর্মীদের ওপর সরকারি দমন পীড়নের অভিযোগ করে বিএনপির শীর্ষ এ নেতা বলেন, ‘নির্বাচনে ভরাডুবি ঠেকাতে বিরোধী নেতাদের ওপর দমন পীড়ন অব্যাহত রাখা হয়েছে।’
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মুস্তাহিদুর রহমান প্রমুখ।