ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে স্বতন্ত্র প্রার্থী নিয়ে বিপাকে আ.লীগ

Link Copied!

A.Legue_নড়াইল প্রতিনিধি : স্বতন্ত্রপ্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ। এসব প্রার্থীদের ভিড়ে নৌকার হাল ধরার দায়িত্ব পাওয়া জাহাঙ্গীর হোসেন বিশ্বাস এবং ওয়াহেদুজ্জামান হিরা জেলার নড়াইল ও কালিয়া পৌরসভার মেয়র প্রার্থীরা আছেন হাইভোল্টেজ টেনশনে। এ দুই পৌরসভায় ৮ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নড়াইল ৪ এবং কালিয়ায় ৪ জন।
দলীয় সূত্র জানায়, নড়াইলের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। নড়াইলের মাটি শেখ হাসিনার ঘাটি বলে বিবেচিত হলেও এখানে আওয়ামী লীগে দলীয় কোন্দল অত্যন্ত প্রকট। আর তাই বিগত উপজেলা ও পৌরসভার নির্বাচনে বিএনপি জয়লাভ করে।
নড়াইলে আওয়ামী লীগের রাজনীতি দুইট ধারায় দীর্ঘদিন বিভক্ত হয়ে চলছে। এর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।
গত ১৫ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস পুনরায় সভাপতি এবং বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু সাধারণ সম্পাদক মনোনিত হন। ছাত্রলীগ, পৌর আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগে মুক্তির অংশে সভাপতি-সম্পাদকের একজন এবং সুবাস চন্দ্র বোস ও নিলু খানের অংশে একজন করে কমিটি গঠন করা হয়। তবে জেলা আওয়ামী লীগের সম্মেলনে কবিরুল হক মুক্তির পক্ষ পদবঞ্চিত হন এবং রাজনৈতিকভাবে অনেকটা কোনঠাসা হয়ে পড়ে এ অংশটি।
জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের পক্ষের প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস নড়াইল এবং কালিয়া পৌরসভায় ওয়াহেদুজ্জামান হিরা দলীয় মনোনয়ন পাওয়ায় মূলত সভাপতি-সম্পাদকেরই জয় হয়েছে পক্ষান্তরে এখানেও পরাজয় পরাজিত হল অপর অংশ নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির পক্ষের।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির পক্ষের সমর্থক স্বতন্ত্রপ্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান ও আওয়ামী লীগ নেত্রী আঞ্জুমান আরা।
এছাড়া কালিয়া পৌরসভায় স্বতন্ত্রপ্রার্থী হিসাবে বর্তমান মেয়র বিএম এমদাদুল হক টুলু, আওয়ামী লীগ নেতা শেখ লায়েক হোসেন, জেলা আওয়ামী লীগ নেত্রী সোহেলী পারভীন নিরি ও আওয়ামী লীগ নেতা ফকির মুশফিকুর রহমান লিটন।
দুই পৌরসভার স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি একক প্রার্থী করার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেছেন ওই মিটিংয়ে থাকা একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে।
আওয়ামী লীগের কেন্দ্র থেকে দলের স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপরে জোরালো আল্টিমেটাম দিলেও সদর ও কালিয়া পৌরসভার ৮ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে শনিবার পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের কোনো খবর পাওয়া যায়নি। আগামীকাল রোববার শেষ দিন মনোনয়নপত্র প্রত্যাহার হতে পারে বলে জানা গেছে। তবে কী আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাহাঙ্গীর হোসেন বিশ্বাস মেয়র হচ্ছেন? নাকি গতবারের মতো আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দ্বিতীয় বারের মতো নড়াইলের পৌরপিতা হচ্ছেন জুলফিকার আলী মণ্ডল? নাকি স্বতন্ত্রপ্রার্থী মেয়র হবেন। এর জন্য অপেক্ষা করতে হবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু অবশ্য বলছেন, ‘দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেয়া হবে সেভাবেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।