ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়া-এরশাদ বাংলাদেশকে বিভাজন করেছে

Link Copied!

Ashrafনিজস্ব প্রতিবেদক : জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশে বিভাজন সৃষ্টি করা হয়েছে। এরপর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পুনর্বাসন করেছেন জিয়াউর রহমান ও জেনারেল এরশাদ।
মঙ্গলবার সন্ধ্যায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘০১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অনুসারি থাকলেও জার্মানিতে এখনও কেউ হিটলারের নাম নেয় না। অথচ ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যা করে আমাদের দেশে বিভাজন সৃষ্টি করা হয়েছে। এই বিভাজন সৃষ্টি করে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের পুনর্বাসন করেছে জিয়াউর রহমান ও জেনারেল এরশাদ। সে পথ পেছনে ফেলে এখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি। এটা আমাদের পরম পাওয়া।’
পাকিস্তানের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কোনো বিষয়েই তুলনা চলে না। কারণ শেখ হাসিনার নেতৃত্বের কারণে সর্বক্ষেত্রে পাকিস্তান থেকে আমরা এগিয়ে আছি। এদের সঙ্গে আমাদের তুলনা করার কিছু নেই।’
মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা চাই সব মুক্তিযোদ্ধা ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ থাকুক। আমাদের দেশকে আরও অনেক দূর এগিয়ে নিতে হবে।’
মন্ত্রী বলেন, ‘১লা ডিসেম্বর যাতে রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয় সেজন্য আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব। এটা আমাদের ন্যায্য দাবি।’
সমাবেশে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা ঐক্যবদ্ধ হয়েছে। তাদেরকে বাংলার মাটি থেকে চিরতরে বিদায় জানাতে হবে। বাংলার মাটিতে রাজাকার, আলবদর, আলসামসদের কবর রচনা করা হবে।’
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের পর অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিইনি। মুক্তিযুদ্ধের চেতনা কারও কাছে বন্ধক রাখিনি। যত অপচেষ্টা করা হোক, স্বাধীনতাবিরোধীদের মোকাবিলা করা হবে।’
বাংলাদেশ ‍মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, সংগঠনের ভাইস-চেয়ারম্যান ইসমত কাদের প্রমুখ।