ঢাকাTuesday , 1 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতিকালে গুলিবিদ্ধ ২ জনসহ আটক ৪

Link Copied!

Arrestজয়পুরহাট প্রতিনিধি : জেলার কালাই উপজেলার পাঁচশিরা বাজারে একটি ওষুধের দোকানে ডাকাতিকালে পুলিশের গুলিতে রাজু মিয়া ও জিয়ারুল ইসলাম নামে গুলিবিদ্ধ ২ জনসহ মোট ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সোয়া ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ ২ ডাকাতকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ডাকাত মানিক বগুড়ার শিবগঞ্জের গরিয়াহাট গ্রামের শহীদুল হকের ছেলে, মাহমুদুল হক একই জেলার সোনাতলা উপজেলার ছোট বালুয়া গ্রামের শহিদুল সরকারের ছেলে, গুলিবিদ্ধ জিয়ারুল ইসলাম একই উপজেলার রাখালগাছি গ্রামের মৃত হবিববর রহমানের ও রনজু মিয়া গাইবান্ধা জেলার রাখাল পুরুজ গ্রামের আলী হোসেনের ছেলে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাত সোয়া ৩টার দিকে ৪ জন ডাকাত কালাইয়ের পাঁচশিরা বাজারের সিরাতুল ফার্মেসি নামে একটি ওষুধের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ডাকাতি শুরু করে। ওই সময় টহল পুলিশ ঘটনাটি জানতে পেরে সেখানে এগিয়ে গেলে দেশীয় অস্ত্রসহ ডাকাতরা পুলিশের ওপর চড়াও হয়। তখন পুলিশ গুলি ছুঁড়লে জিয়ারুল ইসলাম ও রাজু মিয়া নামে দুই ডাকাত গুলিবিদ্ধ হন। ওই সময় মানিক ও মাহমুদুল হক নামে আরো দুই ডাকাতকে আটক করে পুলিশ।