নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকার টিকাটুলীতে বিটিআইয়ের একটি ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে পড়ে নান্টু (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
সহকর্মী জয়নাল আবেদীন জানান, সকালে নান্টু ওই ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নান্টুর বাবার নাম ইউসুফ ফরাজি। তার বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া গ্রামে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।

