তথ্যপ্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী দামের ফিটনেস ব্যান্ড বাজারে ছেড়েছে হুয়াওয়ে। এটি হুয়াওয়ের হনার সিরিজের। মডেল হনার ব্যান্ড জেড ১। এটি দেখতে অনেকটা স্মার্টওয়াচের মতই। এটি ফিটনেস ট্রেকার এবং স্মাটওয়াচ দু’ভাবেই কাজ করবে।
হুয়াওয়ের এই ফিটনেস ট্রেকারটি স্টাইপ মসৃণ স্টিল ব্র্যান্ডের। এতে ২.৬৯ ওলিড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে টাচ প্রযুক্তি রয়েছে।
হনার জেড ১ ব্যান্ডটি পানি নিরোধক। ১.৫ মিটার গভীর পানিতে ডুবে থাকলেও এটি সচল থাকবে। এটি ধূলোবালি নিরোধকও। এটি স্ট্রাইপ আরামদায়ক করার জন্য এতে হাইপোঅ্যালারজেনিক টিপিউ ফ্রেবিক স্টাইপ ব্যবহার করা হয়েছে।
ব্যান্ডটি ব্যাটারি ৭০ মিলিঅ্যাম্পায়ারের। এটিতে সম্পূর্ণ চার্জ দিতে ১.৫ ঘণ্টা লাগে। একবার চার্জ দিলে ৩ দিন পর্যন্ত সচল থাকে। এটি ১৪ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সচল থাকতে পারে। এটিতে ম্যাগনেটিক চার্জিং ডক ফ্রিতে দেয়া হচ্ছে।
হনার জেড ১ ব্যান্ডটিতে কর্টেক্স এম৪ এসটিএম৩২এফ৪১১ প্রসেসর রয়েছে। এটি ব্লুটুথ ৪.১ সমর্থন করে। ব্যান্ডটি অ্যানড্রয়েড এবং আইওএস ডিভাইসে কম্পিটেবল।
এই ডিভাইসটি দিয়ে হাঁটার সময় প্রতিটি পদক্ষেপ মনিটরিং, ক্যালোরি পরিমাপ রাখা, ঘুমের পরিমান এবং ঘুম ও জাগৃতি পরিমাপ সহ আরো বেশ কিছু সুবিধা রয়েছে।
অ্যাপ দিয়ে স্মার্টফোনের সঙ্গে এটিকে পেরিফাইরাল ডিভাইস হিসেবেও ব্যবহার করা যাবে।
ভারতের ইকমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে এটির মূল্য ৫ হাজার ৪৯৯ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় মূল্য দাঁড়ায় ৬ হাজার ৩৬০ টাকা।

