ঢাকাMonday , 30 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত

Link Copied!

bondukবাগেরহাট (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী নুরুল ইসলাম ওরফে ভোলা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশি বিদেশি ১৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন পূর্ববিভাগের চাঁদপাই রেঞ্জের উড়ুবুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায়। তবে ভোলার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র‌্যাব-৮ এর অপারেশন অফিসার মেজর হাসিবুল হক বলেন, ‘সুন্দরবনে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের মাধ্যমে জানা যায় উড়ুবুনিয়া এলাকায় বনদস্যু মনির বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাব টিমের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছোড়ে। পাল্টা গুলি চালালে দস্যুরা পিছু হটে চলে যায়। এ সময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুই বনদস্যুর লাশসহ অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- একনলা বন্দুক পাঁচটি, সাতটি ওয়ান শ্যুটার গান, চারটি কাটা রাইফেল, একটি দোনালা বন্দুক, একটি পয়েন্ট টু টু বোর রাইফেল, ৪০৬ রাউন্ড গুলি ও ৩৩ রাউন্ড গুলির খোসা।
জেলেদের মাধ্যমে নিহত ডাকাত মনির বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী নুরুল ইসলাম ওরফে ভোলার পরিচয় জানতে পেরেছে র‌্যাব।