ঢাকাMonday , 30 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাজত থেকে পলাতক এসআই গ্রেপ্তার

Link Copied!

Policeনিজস্ব প্রতিবেদক : আদালতের হাজত খানা থেকে পালিয়ে যাওয়া কাফরুলের ব্যবসায়ী ফারুক হত্যা মামলার আসামি পুলিশের সাবেক উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমকে সোমবার আদালতে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হায়াত আলী বলেন, ‘উকিলের সঙ্গে দেখা করতে আসার খবর পেয়ে আমরা অবস্থান নেই। উকিলের সঙ্গে দেখা করে ফেরার পথে সিঁড়িতে তাকে গ্রেপ্তার করি।’
সোমবার দুপুর দেড়টায় রেজাউল করিমকে আদালত পালানোর মামলায় আসামি দেখিয়ে তৎক্ষণাত কোর্টে চালান করে দেয়া হয় বলে হায়াত আলী নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত রোববার ফারুক হত্যা মামলার চার্জ গঠনের দিন ছিল। শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের নির্দেশ দিয়ে আসামিদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এরপরই জামিনে থাকা রেজাউল কৌশলে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কর্তব্যরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়। পরে সন্ধ্যায় মামলার আসামি গণনা করতে গিয়ে বিষয়টি নজরে আসে।
জানা গেছে, ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান আসামিদের জামিন বাতিল করে অভিযোগ গঠনের আদেশ দেন।
এই মামলার আসামিরা হলেন- কাফরুল থানার সাবেক এসআই মো. নুরুজ্জামান ও মো. রেজাউল করিম পাটোয়ারী এবং সোর্স বাবু ওরফে রতন ওরফে বাবু মিয়া। মামলাটিতে আসামিরা হাইকোর্ট থেকে প্রথম জামিন নেন। পরে সিএমএম আদালত চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত জামিন বাড়ান তাদের।
গত ১ মার্চ অভিযোগ দাখিল হওয়ার পর রোববার সেটি বিচারিক আদালতে আসায় আসামিরা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।