কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে ২২ হাজার ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে টেকনাফ পৌরসভার কাইয়ুকখালী পাড়ায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন-টেকনাফ পৌরসভার কাইয়ুকখালী পাড়ার মৃত লোকমান হাকিমের ছেলে মো. শওকত (৪৫), দিল মোহাম্মদের ছেলে মো. ইউনুছ (৩৫), আমির হোসেনের ছেলে জাকের হোসেন (৩০)।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, টেকনাফ পৌরসভার কাইয়ুকখালী পাড়ায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ২২ হাজার ইয়াবাসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়। এসব ইয়াবার অনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।

