ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৩ জিবি র‌্যামের ফোরজি ফোন

Link Copied!

lavaতথ্যপ্রযুক্তি ডেস্ক : ভারতের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা নতুন একটি ফোন বাজারে ছেড়েছে। ফোনটির মডেল লাভা আইসির এক্স ১০। মধ্যম ঘরানার এই ফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে।
ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।
ফোনটিতে আছে ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ৩ জিবি র‌্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।
লাভার নতুন ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। রিয়ারে আছে এলইডি ফ্লাশগান। ফোনটিতে ২৯০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
লাভা আইরিস এক্স১০ ফোন ফোরজি এলটিই, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস/এ-জিপিএস এবং মাইক্রো ইউএসবি নেটওয়ার্ক কানেকটিভিটি রয়েছে।
ভারতের বাজারে ফোনটির মূল্য ১০ হাজার ৯৯০ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ১২ হাজার ২৭২ টাকা।