চট্টগ্রাম প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকায় পিকআপের ধাক্কায় মো. মহিউদ্দিন (৩৫) নামে এক পথচারির নিহত হয়েছেন।
রোববার সকাল আটটায় দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ফকির গ্রামের মৃত ফয়েজুর রহমানের ছেলে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মো. ফরিদ উদ্দিন বলেন,‘নিহত মহিউদ্দিন একজন হকার, মালামাল বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘাতক পিকআপটিকে (চট্টমেট্রো : ঢ-১১-০০১৫) পুলিশ সনাক্ত করতে সমর্থ হয়েছে। পিকআপটি আটকে অভিযান চলছে। নিহতের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

