ঢাকাSunday , 29 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

Suicideনিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে আফসানা আক্তার বাবলি নামের এক তরুণীর ফ্যানে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার রাতে কলাবাগান থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।
রোববার সকাল ১০টার দিকে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ।
জানা গেছে, আফসানা আক্তার বাবলি বেসরকারি বিশ্ববিদ্যালয় ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী। সেখানে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ত।  তার গ্রামের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার রামচন্দ্রপুর। পিতার নাম আবু বক্কর।
তার রুমমেট শাম্মী আকতার জানান, শনিবার রাতে বাবলিকে বারবার কল করেও পাওয়া যচ্ছিল না।  এরপর সে বাড়িওয়ালাকে জানায়।  পরে জানালা দিয়ে দেখা যায় ফ্যানের সাথে শাড়ি প্যাঁচানো অবস্থায় বাবলি ঝুলে আছে।  এরপর বাড়িওয়ালা পুলিশকে খবর দেয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) দবিরুদ্দিন বলেন, কলাবাগানের ২৫/বি প্রথম লেনের একটি বাসা থেকে ফ্যানের সাথে শাড়ি প্যাঁচানো অবস্থায় এই তরুণীর লাশ উদ্ধার করা হয়।  ভেতর থেকে দরজা আটকানো ছিল।  পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে।