ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় যাত্রীবাহী বাস খাদে

Link Copied!

Accidentচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার উপজেলার কেরানীহাট এলাকায় একটি যাত্রবাহী বাস খাড়ে পড়ে গেছে। এতে দুইজন গুরুতরসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার সকাল ১১টার দিকে ড্রিমল্যান্ড কমিউনিটি সেন্টারের সামেন এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের এএসপি (চট্টগ্রাম) গোলাম মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কক্সবাজার থেকে একটি যাত্রীবাহী বাস (ঢাকা-জ-১৬৯২) ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সেটি সকাল ১১টার দিকে মহাসড়কের সাতকানিয়া কেরানীহাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের সকল যাত্রী বাসটির নীচে চাপা পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গাড়ির নীচ থেকে তাদের উদ্ধার করে। এদের মদ্যে দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।