ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুতা দিয়ে মাতা থেতলে স্ত্রীকে হত্যা

Link Copied!

marderনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় পুতা (শিল) দিয়ে মাথা থেতলে স্ত্রীকে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজরনরা। স্বামীকে আটক করা হয়েছে।
স্বামী মঞ্জুরুল ইসলাম একটি ডাইং কারকানায় চাকরি করেন। নিহতের নাম কুলসুম বেগম (২৬)। শুক্রবার রাতের ভাটারার কাজীবাড়ীর ক/১২৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে ওই বাসা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মঞ্জুরুল পুতা দিয়ে তার স্ত্রীর মাতায় আঘাত করলে সেখানেই লুটিয়ে পড়ের তিনি। স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা মঞ্জুরুলকে আটক করে থানায় পুলিশকে খবর দেয়। পরে শনিবার ভোরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কুলসুমের মরদেহ উদ্ধার করে এবং স্বামীকে আটক করে থানায় নিয়ে যায়।
ভাটারা থানার এসআই মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।
অন্যদিকে নিহতের মামা ইমান আলী জানান, মঞ্জুরুলের পরকীয়া প্রেম ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিকভাবেও কয়েকবার এসব সমাধানের চেষ্টা করা হয়।
এই দম্পতির ৯ বছরের এক ছেলে এবং ৪ বছরের এক মেয়ে রয়েছে।