নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও ১০টি ককটেল উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে।

