ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ ইঞ্চির স্মার্ট ফোন

Link Copied!

4G Phoneতথ্যপ্রযুক্তি ডেস্ক : ‘মোস্ট অ্যাডভান্সড ফ্ল্যাগশিপ স্মার্টফোন’ নামে চীনের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াহুয়ে নিয়ে আসলো তাদের বহুকাঙ্ক্ষিত ফোন। চলতি বছরের শেষের দিকে এই বছরের সর্বোচ্চ প্রযুক্তিতে তৈরি ফোনটির মডেল হুয়াহুয়ে মেট ৮। ফোনটিতে রয়েছে ৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।
এই প্রথম হুয়াহুয়ে নিজেদের ফোনে চীনের তৈরি সর্বশেষ প্রযুক্তির কিরিন ৯৫০ সক অক্টা কোর প্রসেসর ব্যবহার করেছে। ৩ জিবি র‌্যামের সাথে ৩২ জিবি এবং ৪ জিবি র‌্যামের সাথে ৬৪ জিবি ও ৪ জিবি র‌্যামের সাথে ১২৮ জিবি এই তিনটি ভার্সনে ফোনটি বাজারে এসেছে।
এটির বডি তৈরি করা হয়েছে এরোস্পেস গ্রেড অ্যালুমুনিয়াম দিয়ে। পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ এর রয়েছে ২.৫ডি কার্ভড ডায়মন্ড কাট গ্লাস।
ফোনটির রিয়ার ক্যামেরা সনির সর্বশেষ আইএমএক্স২৯৮ সেন্সরের ১৬ মেগা পিক্সেলের ক্যামেরা। সেলফী প্রেমিদের জন্য এর সামনে রয়েছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা।
এত বড় স্ক্রিনে চার্জ কেমন থাকবে? চার্জের সমস্যা সমাধান করতে এতে আছে ৪০০০ মিরি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।
তিন ধরনের ভার্সনের মূল্য যথাক্রমে ৪৮০, ৫৯০ ও ৭০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশে মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা, ৪৬ হাজার টাকা ও ৫৪ হাজার টাকা।