ঢাকাSaturday , 28 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একই রশিতে মামাত-ফুফাত ভাইয়ের আত্মহত্যা

Link Copied!

suisiedগাজীপুর প্রতিনিধি : জেলার খাইলকুর এলাকায় ফ্যানের সঙ্গে ঝুলে এক রশিতেই মামাত-ফুফাত ভাই আত্মহত্যা করেছে।
শুক্রবার রাতের দিকে এ ঘটনা ঘটে। সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন-জাহিদুল ইসলাম (১৮) ও তার ফুফাত ভাই বাবু (১৭)।
নিহত ফুফাত ভাই বাবু কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার শ্রীপুর গ্রামের রোকন আহমেদের ছেলে। সে তার মামা আব্দুল জলিলের বাসা গাজীপুর মহানগরীর দক্ষিণ খাইলকৈর থাকতো।
জয়দেবপুর থানার এসআই এনামুল হক জানান, রাতে গাজীপুর মহানগরীর দক্ষিণ খাইলকৈর এলাকার বাদশা মিয়া স্কুল রোডের আব্দুল জলিলে বাসার দোতালার একটি কক্ষের ভেতরে ফ্যানে ঝুলে একই রশিতে জাহিদুল ও তার ফুফাত ভাই বাবু আত্মহত্যা করে। কক্ষের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে বাড়ির লোকজনের সন্দেহ হলে জয়দেবপুর থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পরে তাদের লাশ নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা আরো জানান, নিহত দুজনেই বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সেবন করত। তারা কী কারণে আত্মহত্যা করছে সে সম্পর্কে সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে তারা আত্মহত্যা করেছে।