ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় রেনেসা আইটি স্কুল এন্ড কলেজ উদ্বোধন

Link Copied!

Photo IT Schoolআবুল হায়াত বাচ্চু, সাভার : আশুলিয়া বিনোদন কেন্দ্র ফ্যান্টাসী কিংডম সংলগ্ন জামগড়া চৌরাস্তা ভূইয়া ন্যাশনাল প্লাজায় গতকাল শুক্রবার বিকেলে রেনেসা আইটি স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেন কম্পিউটারের বাংলা সফটওয়্যার বিজয়-এর উদ্ভাবক মোস্তফা জব্বার।
বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কম্পিউটারে বাংলা সফটওয়্যার বিজয়-এর উদ্ভাবক মোস্তফা জব্বার বলেন, ২০১৬ সালে কিছু কিছু স্কুলে বই ও ব্যাগ ছাড়া শিশুরা বিদ্যালয় যাবেন এবং কম্পিউটারের মাধ্যমে তারা শিক্ষা গ্রহণ করবে। ২০২১ সালের পরে যাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত প্রাধমিক শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার ও সফ্টওয়্যারের মাধ্যমে হতে পারে সে প্রচেষ্টা আমাদের অব্যহত রয়েছে। বিশেষ অতিথি প্রজেক্টরের মাধ্যমে শিশুদের পাঠদান পদ্ধতির কৌশল তুলে ধরে ছড়া, গান ও গল্প প্রদর্শন করেন।
বিশেষ অতিথি ছিলেন জেসমিন জুঁই। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপ্যাল নাজমুল হাসান।