ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিমানবন্দরে ভুয়া পুলিশ সার্জেন্ট পাকড়াও

Link Copied!

Policeনিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভুয়া পুলিশ সার্জেন্টকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান। গ্রেপ্তাকৃতের নাম মো. কামাল হোসেন (৪০)। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। তিনি ঢাকার গুলশান-২ এ থাকেন।
গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এয়ারপোর্ট এলাকার সিভিল এভিয়েশনের সদর দপ্তরের রাস্তায় বিপরীত দিক থেকে কামাল হোসেন দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কর্তব্যরত পুলিশের সদস্যরা তাকে ওইসময় আটকায়। তখন তিনি নিজেকে পুলিশের সার্জেন্ট বলে পরিচয় দেন। কিন্তু তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিমানবন্দরের আর্মড পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে উর্ধ্বতন পুলিশ কর্মকতাদের কড়া জ্ঞিাসাবাদে তিনি প্রকৃত পুলিশ সার্জেন্ট নন বলে স্বীকার করেন। এরপর তাকে থানায় প্রেরণ করে তার বিরুদ্ধে মামলা রুজু হয়।
পুলিশ ধারণা করছে, দীর্ঘদিন ধরেই কামাল হোসেন নামের ওই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর কর্মকর্তার পরিচয় দিয়ে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছেন।