ঢাকাFriday , 27 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

Link Copied!

bsfলালমনিরহাট প্রতিনিধি : জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে অমূল্য চন্দ্র বর্মণ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার ভোর রাত ৩টা ৪৫ মিনিটের দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০১নং মেইন পিলারের ৬ নম্বর সাবপিলার সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত অমূল্য চন্দ্র বর্মণ (৩৮) হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার মহেশ চন্দ্র বর্মণের ছেলে।
এলাকাবাসী ও বিজিবি জানান, হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তের ৯০১ নম্বর মেইন পিলারের ৬নং সাব পিলার সীমান্তে ৬/৭ জনের গরু ব্যবসায়ীর একটি দল সীমান্তের তারকাঁটা কাটার সময় ভারতের কোচবিহার ২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়মরিচা ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে অমূল্য বর্মণ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্য গরু ব্যবসায়ীরা নিহতের লাশ টেনে হেচড়ে তার বাড়িতে নিয়ে আসে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী অমূল্য মারা যাছেন। এ ঘটনায় বিএসএফের কাছে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান করা ।