ঢাকাThursday , 26 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Link Copied!

marderহবিগঞ্জ প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জের নবীগঞ্জে ইকবাল হোসেন নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত ইকবাল হোসেন নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নহরপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ইকবাল হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির বজলু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে ইকবালকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে তাদের অভিযান অব্যাহত রয়েছে।