নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আমদানি কার্গো থেকে ওষুধগুলো জব্দ করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) শহিদুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেডিকেল যন্ত্রপাতির আড়ালে ওষুধগুলো আমদানি করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে আমরা এগুলো জব্দ করি। জব্দকৃত ওষধের আনুমানিক মূল্য প্রায় সোয়া কোটি টাকা বলে তিনি জানান।

