ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় কলেজছাত্রীসহ দুজনের আত্মহত্যা

Link Copied!

Suisideঝিনাইদহ প্রতিনিধি : জেলার শৈলকুপায় কলেজছাত্রীসহ দুজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দাহ গ্রামে ও বাহাদুরপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা যায়, বড়দাহ গ্রামের নজরুল ইসলামের মেয়ে সীমা খাতুন (১৭) পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। সীমা মিঞা জিন্নাহ আলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
অন্যদিকে উপজেলার বাহাদুরপুর গ্রামের ইসমাইল জোয়ার্দ্দারের ছেলে জসিম জোয়ার্দ্দার নিজ ঘরে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
ইসমাইল জোয়ার্দ্দার জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিল। এ কারণে সে আত্মহত্যা করেছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, আত্মহত্যার ঘটনায় শৈলকুপা থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।