তথ্যপ্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী দামের একটি গেমিং ল্যাপটপ বাজারে ছেড়েছে অ্যাসুস। ল্যাপটপটির মডেল আর ৫১০ জেএক্স। কালো এবং লাল থিমে ল্যাপটপটি পাওয়া যাবে।
আসুসের এন্ট্রি লেভেলের এই গেমিং ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। এটি অ্যান্টিগ্লেয়ার টেকনোলজিতে তৈরি।
ল্যাপটপটিতে আছে ২.৬ গিগাহার্টজের ইন্টেল কোর আই৭ ৪৭২০ এইচ কিউ কোয়াড কোর প্রসেসর এবং ৪ জিবি র্যাম।
এতে রয়েছে ২ জিবি এনভিডিয়া জিটিএক্স ৯৫০ এম গ্রাফিক্স কার্ড। এতে এনভিডিয়া ব্যাটারি বুস্ট টেকনোলজি, এনভিডিয়া অপটিম্যাস, এনভিডিয়া জিপিইউ বুস্ট ২.০, জি ফোর্স এক্সপেরিয়েন্স এবং গেম স্ট্রিম ব্যবহার করা হয়েছে।
আসুসের এই গেমিং ল্যাপটপটিতে আধুনিক এবং উচ্চ মানের রেজুলেশন সম্পন্ন গেম খেলা যাবে।
আসুস আর ৫১০ জেক্স এ বড় আকারের টিচপ্যাডের সঙ্গে রয়েছে মাল্টি পয়েন্ট স্মার্ট জেসচার ইনপুট এবং পিস চিকলেট কিবোর্ড।
ল্যাপটপটিতে ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি, ল্যানজ্যাক, ভিজিএ পোর্ট, এইচডিএমআই এবং অডিও কম্পো জ্যাক রয়েছে।
ভারতের বাজারে ল্যাপটপটির মূল্য ৬৯ হাজার ৯৯০ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদ বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৮১ হাজার ৫৯০ টাকা।

