ঢাকাWednesday , 25 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১০

Link Copied!

songersoঝিনাইদহ প্রতিনিধি : আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ সদর উপজেলার প্রতাপপুর গ্রামে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে।
বুধবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন-প্রতাপপুর গ্রামের সাহেব আলীর ছেলে লিয়াকত আলী (৪৮), আহম্মদ আলীর ছেলে হাফিজ উদ্দীন (৫০), খলিলুর রহমানের স্ত্রী মমেনা খাতুন (৩৫), মাহফুজুর রহমানের স্ত্রী আমেনা খাতুন (৪০), ওলি মিয়ার ছেলে মাহফুজুর রহমানসহ (৪৫) ১০ জন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এলাকায় প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে প্রতাপপুর গ্রামের রবিউল ইসলাম ও আব্দুল গণির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই জের ধরে সকালে উভয়পক্ষ ঢাল, সুরকি, রাম’দা, লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।