ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কর্মী হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

Link Copied!

shibirবগুড়া প্রতিনিধি : যশোরে ছাত্রলীগ কর্মীদের হামলায় দুই শিবির নেতা নিহতের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবির বগুড়া শহর শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুর আড়াইটায় শহরের গোহাইল রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে খান্দার বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে শিবির নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার একদিকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করছে, অন্যদিকে ছাত্রলীগের হায়েনাদের দিয়ে নেতাকর্মীদের খুন করছে।  দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে সরকার  ছাত্রলীগের গুণ্ডাদের দিয়ে সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
হুঁশিয়ারি উচ্চারণ করে তারা বলেন, এভাবে বেশি দিন চলতে দেয়া হবে না। প্রতিটি নেতাকর্মীর বুকের রক্ত বৃথা যাবে না। ক্ষমতা কারও চিরস্থায়ী নয়। একদিন এই সরকারকেও ক্ষমতা ছাড়তে হবে। সেদিন প্রতিটি হত্যার বদলা নেয়া হবে।
সমাবেশে বক্তব্য অন্যান্যের মধ্যে দেন শিবির নেতা খলিলুর রহমান, আমির হামজা, আসিফ ইকবাল, রাসেল মিয়া প্রমুখ।