ঢাকাTuesday , 24 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা

Link Copied!

marderসাভার প্রতিনিধি : সাভারে জাহানারা (৩৫) নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই বাড়ির মালিক ইসহাক মিয়া পলাতক রয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সাভার থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত জাহানারা সাভারের নয়াবাড়ি এলাকার ইসাকের বাড়িতে থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি বারিশালের বাকেরগঞ্জ এলাকার মালেক মিয়ার মেয়ে।
নিহতের পরিবার জানায়, জাহানারা সাভারের রেডিও কলোনী এলাকার ইসহাকের বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতো। তবে বেশ কয়েকদিন ধরে বাড়ির মালিক তাকে চলে যাওয়ার জন্য বলতে থাকেন। এক পর্যায়ে ওই বাড়ির মালিক সোমবার সকালে জাহানারার কক্ষের পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেন। গভীর রাতে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সাভার থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।